empty
 
 
25.03.2026 08:35 AM
২৫ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant


মঙ্গলবার পুরো দিন জুড়ে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য দিক নির্ধারণে সংগ্রাম করেছে। আপেক্ষিকভাবে সামষ্টিক পটভূমির প্রভাব বজায় থাকা সত্ত্বেও ট্রেডাররা মধ্যপ্রাচ্য থেকে সংবাদ প্রত্যাশা করছিলেন—কিন্তু তাঁরা তেমন কিছু পাননি। ট্রাম্প সোমবার ইরানের সঙ্গে আলোচনার ব্যাপারে মন্তব্য করলেও সেই বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে, তবে এই আলোচনার কথা সম্পূর্ণভাবে অস্বীকারও করা হয়নি। পাশাপাশি ইরান ও আমেরিকা উভয় পক্ষ থেকে নানা তথ্য পাওয়া গেলেও বাস্তবে তেমন কোনো বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও তা অত্যন্ত দুর্বল ও অস্থিতিশীল। যদি ট্রেডাররা ধারণা করে নেয় যে মধ্যপ্রাচ্য পরিস্থিতির শিগগিরই উন্নতি হবে না এবং তেল ও গ্যাসের মূল্য বাড়তেই থাকবে, তাহলে যেকোনো সময় মার্কিন ডলারের দর আবারও বাড়তে শুরু করতে পারে। ইউরোপীয় ইউনিয়নে মার্চ মাসে ব্যবসায়িক কার্যক্রমের ফলাফল মিশ্র ছিল, যা মঙ্গলবার ট্রেডারদের সক্রিয়ভাবে ট্রেড করার প্রতি আগ্রহ বাড়ায়নি।

EUR/USD 5M পেয়ারের চার্ট

This image is no longer relevant


মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য সারাদিন প্রায় সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট প্রদর্শন করেছে। এই পেয়ারের মূল্য কেবল কয়েকবার 1.1584-1.1591 এরিয়া থেকে কয়েক ডজন পিপস ডেভিয়েট করেছিল। ফলে নতুন ট্রেডাররা এক বা দুইটি ট্রেড ওপেন করতে পারতেন, তবে কোনো লাভ অর্জিত হয়নি। মঙ্গলবার এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা কম ছিল।



বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা সমাপ্ত হয়েছে বলে মনে হলেও আমরা সম্ভবত আরেকটি সাধারণ ঊর্ধ্বমুখী কারেকশন দেখতে পাচ্ছি। ২০২৬ সালের শুরুতে এই পেয়ারের মূল্যের দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ায় আমরা মধ্যমেয়াদে নতুন করে ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করছি। মার্কিন ডলারের জন্য সামগ্রিক মৌলিক পটভূমি এখনও বেশ চ্যালেঞ্জিং রয়ে গেছে; যাইহোক বর্তমানে মার্কেটের ট্রেডাররা মূলত ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করছে—এটাই ডলারের দরপতনে বাধা সৃষ্টি করছে।

বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 রেঞ্জের নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1527-1.1531এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়া থেকে বাউন্স করলে মূল্যের 1.1655-1.1666-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লং পজিশন ওপেন করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। বুধবার ইউরোজোনে ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে বক্তব্য দেবেন—কিন্তু গত সপ্তাহেই ইসিবির বৈঠক অনুষ্ঠিত হওয়ায় এই ইভেন্টটি বিশেষ গুরুত্বপূর্ণ হবে না বলে ধারণা করা হচ্ছে; ইসিবি ইতোমধ্যেই ট্রেডারদের প্রয়োজনীয় সব তথ্য প্রদান করেছে, তাই আজ লাগার্ডে হয়তো কোনো গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় সিদ্ধান্তের ঘোষণা দেবেন না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.