empty
 
 
01.04.2026 10:31 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১ এপ্রিল

বিটকয়েনের মূল্য বর্তমানে $69,000-এ অবস্থান করছে, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার ব্যাপারে ঘোষণা দেয়ার পর বিটকয়েনের মূল্য দৃঢ়ভাবে পুনরুদ্ধার করেছে—উল্লেখ্য যে এই ধরনের বক্তব্য সম্প্রতি আরও বেশি বেশি শোনা যাচ্ছে। একই প্রবণতা অনুসরণ করে ইথেরিয়ামের মূল্য $2,150-এ পৌঁছেছে।

This image is no longer relevant

এদিকে বিটকয়েনের মূল্যের মুভমেন্ট নির্ধারণকারী ফান্ডামেন্টাল বিষয়গুলো বর্তমানে এটির মূল্য বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে না। বিটকয়েনের মূল্যের আশাব্যঞ্জক পুনরুদ্ধারের বিষয়টি মূলত মার্কিন ফেডের সুদের হার হ্রাস ও পরবর্তীতে ফিন্যান্সিয়াল মার্কেটে লিকুইডিটি বৃদ্ধির উপর নির্ভরশীল। যতক্ষণ ফেডের সুদের হার উচ্চ পর্যায়ে থাকবে এবং মুদ্রানীতি কঠোর থাকবে, ততক্ষণ মূলধন আরও বেশি পূর্বাভাসযোগ্য ও কম ঝুঁকিপূর্ণ অ্যাসেটের দিকে সরে যাওয়ার প্রবণতা বজায় থাকবে।এই প্রবণতার একটি স্পষ্ট নির্দেশক হিসেবে 10-বছর মেয়াদী মার্কি ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশের হার সম্প্রতি বৃদ্ধি পেয়ে 2% ছাড়িয়ে গেছে। এতে সরকারি বন্ড, যেগুলো আনুমানিকভাবে সবচেয়ে নিরাপদ অ্যাসেট হিসেবে গণ্য করা হয়, বিনিয়োগকারীদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ফলে বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ বাড়লে ঝুঁকিপূর্ণ অ্যাসেট থেকে মূলধন সরে যায়, যার মধ্যে সেইসব অ্যাসেটও রয়েছে যেগুলো প্রথাগত অর্থে কোনো লভ্যাংশ প্রদান করে না—যার মধ্যে বিটকয়েনও রয়েছে।

বিটকয়েনের চাহিদা লক্ষণীয়ভাবে দুর্বল হয়ে যাওয়ায় এটির মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও দুর্বল হয়ে পড়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বিটকয়েনের প্রধান হোল্ডারদের মধ্যে আবারও এটি বিক্রির প্রবণতা ফিরে এসেছে। এটি পরিসংখ্যানেও প্রমাণিত—নতুন কয়েনের চাহিদা বনাম সরবরাহের অনুপাত ফেব্রুয়ারির শেষে 5.3x থেকে আজ 1.3x-এ নেমে এসেছে। এই পতন নির্দেশ করে যে নতুন করে বিটকয়েন ক্রয়ের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, অথচ উপলব্ধ কয়েনের পরিমাণ অপরিবর্তিত বা বেড়েই চলেছে; ফলে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়ে বিটকয়েনের উপর চাপ সৃষ্টি করছে।

দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য দরপতনের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $70,500-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $69,300-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $70,500-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $68,700 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $69,300 ও $70,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $67,700-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $68,700-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $67,700-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $69,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $68,700 ও $67,700-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,207-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,159-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,207-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $2,129 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,159 ও $2,207-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,088-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,129-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,088 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি মূল্য $2,159-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,129 ও $2,088-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.