empty
 
 
09.04.2026 10:17 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৯ এপ্রিল

বিটকয়েনের মূল্য বৃদ্ধি থেমে গেছে, $72,000-র ওপরে কনসোলিডেট করতে ব্যর্থ হয়েছে। ইথেরিয়ামও চাপের সম্মুখীন হয়েছে, ফলে এটির মূল্য $2,170 লেভেলে ফিরে এসেছে।

This image is no longer relevant

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের দ্রুত সমাধানের প্রত্যাশা অনেকটাই ম্লান হয়ে গেছে, যদিও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখনও ব্যাপক দরপতন দেখা যায়নি। গতকালের এশীয় সেশনের পর মার্কেট এখনও ক্রেতাদের নিয়ন্ত্রণে থাকায় বিটকয়েন ও ইথেরিয়ামের আরও মূল্য বৃদ্ধির সম্ভাবনা বজায় রয়েছে।

এদিকে USDC স্টেবলকয়েনের ইস্যুকারী এবং ডিজিটাল কারেন্সিতে উদ্ভাবনী প্রতিষ্ঠান সার্কেল নতুন প্ল্যাটফর্ম সিপিএন ম্যানেজড পেমেন্টস চালু করে ক্রিপ্টোকারেন্সি খাতকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে একীভূতকরণের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংক এবং পেমেন্ট সার্ভিসগুলো USDC ব্যবহার করে লেনদেন নিষ্পত্তি করতে সক্ষম হবে, একই সঙ্গে তাদের ক্রিপ্টো অ্যাসেট হোল্ড করার প্রয়োজনীয়তা থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকবে। ডিজিটাল কারেন্সি নিয়ে কাজ করার জন্য প্রয়োজনীয় সব জটিল অবকাঠামো এবং নিয়ন্ত্রণ সংস্থার সম্মতি নিশ্চিত করার দায়িত্ব সার্কেলই বহন করবে।

সিপিএন ম্যানেজড পেমেন্টস চালুর বিষয়টি স্টেবলকয়েনকে ঐতিহ্যবাহী পেমেন্ট চেইনে অন্তর্ভুক্তি সহজ করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। স্বচ্ছ ও নিরাপদ পরিবেশ তৈরির মাধ্যমে সার্কেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য প্রবেশ বাধা উল্লেখযোগ্যভাবে কমাতে চায়। এটি কোম্পানিটির প্রতিদ্বন্দ্বী টিথারের (USDT ইস্যুকারী) বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। নতুন ব্যবস্থার মাধ্যমে স্টেবলকয়েনের বিস্তৃত ব্যবহারের দ্বার উন্মোচিত হচ্ছে—বিশেষত ক্রস-বর্ডার পেমেন্ট, ব্যবসায়িক লেনদেন ও অন্যান্য ট্রেডে—যা কার্যকারিতা বাড়াচ্ছে এবং খরচ কমাচ্ছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগ্য পুলব্যাকের উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটে আরও শক্তিশালী বুলিশ প্রবণতা বিকাশের প্রত্যাশা করছি, যা এখনও অটুট রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $72,000-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $71,100-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $72,000-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $70,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $71,100 ও $72,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $69,600-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $70,600-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $69,600-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $71,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $70,600 ও $69,600-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,215-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,189-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,215-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,168 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,189 ও $2,215-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,143-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,168-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,143 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,189-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,168 ও $2,143-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.