empty
15.06.2026 08:15 AM
১৫ জুন কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

This image is no longer relevant

সোমবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। আজ ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, কিন্তু ট্রেডাররা মার্কেটে আগত প্রায় ৯৫% সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেওন উপেক্ষা করে চলেছে। তাই, আমরা উল্লিখিত প্রতিবেদনের প্রভাবে মার্কেটে কোনো প্রতিক্রিয়া সৃষ্টির আশা করছি না। আমাদের ধারণা, ট্রেডাররা মধ্যপ্রাচ্য পরিস্থিতির ব্যাপারে সর্বশেষ সংবাদের জন্য অপেক্ষা করছে, বিশেষ করে সামরিক সংঘাতের অবসান, চুক্তি স্বাক্ষর এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া সংক্রান্ত ট্রাম্পের বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

This image is no longer relevant

সোমবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখ করার মতো কিছুই নেই। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু উক্ত বৈঠকে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত মার্কেটে তেমন কোনো প্রভাব ফেলেনি। ইউরোর মূল্য বাড়েনি এবং ট্রেডাররা এই ইভেন্ট ও ক্রিস্টিন লাগার্ডের বক্তব্য পুরোপুরি উপেক্ষা করেছে। এই সপ্তাহে ফেডারেল রিজার্ভ এবং ব্যাংক অফ ইংল্যান্ডের বৈঠক নির্ধারিত রয়েছে, তাই এই মুহূর্তে আর্থিক নীতিমালা সংক্রান্ত কমিটির সদস্যরা মুদ্রানীতির ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে পারবেন না। সম্ভবত উভয় কেন্দ্রীয় ব্যাংকই তাদের মূল সুদের হার অপরিবর্তিত রাখবে।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ধীরে ধীরে ইতিবাচক হচ্ছে, কিন্তু বর্তমানে যুদ্ধের সমাপ্তি, চুক্তি স্বাক্ষর এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যই ট্রেডারদের একমাত্র ভরসা। এই তথ্য কি নিশ্চিত? মার্কিন ডলারের দরপতন অব্যাহত থাকবে কিনা, তা এর ওপরই নির্ভর করবে। উল্লেখ্য যে, মার্কিন প্রেসিডেন্ট দুই মাস ধরে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। বেশিরভাগ ক্ষেত্রেই সেই তথ্য বাস্তবে পরিণত হয়নি। তাই, ট্রেডাররা গত রাতে ট্রাম্পের বক্তব্যের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখালেও, তা বেশ সতর্ক প্রতিক্রিয়া ছিল।

উপসংহার:

চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে, সপ্তাহান্তের উৎসাহব্যঞ্জক ভূ-রাজনৈতিক খবরের কারণে উভয় কারেন্সি পেয়ারের বেশ সক্রিয় ট্রেডিং দেখা যেতে পারে। ইউরো 1.1584-1.1594 এরিয়া থেকে এবং ব্রিটিশ পাউন্ড 1.3456-1.3476 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে। কারেন্সি মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটই মূল প্রভাব বিস্তার করছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.